আমেরিকায় পিএইচডি
· আমেরিকায় পিএইচডি কেমন সহজ সেটা সংক্ষেপে বলি তাহলে। পিএইচডি স্টুডেন্টদের প্রতি সেমিস্টারে ৩-৪ টা এডভান্স কোর্স নিতে হয় (required course শেষ না হওয়া পর্যন্ত)। প্রায় প্রতিটা কোর্সেই থাকে ৫-৮ টা Homework, ৫-৮ টা Quiz, midterm, final exam। অনেক কোর্সেই এডিশনালি project, term paper, presentation থাকে। দেখা যায় প্রতি সপ্তাহেই ৪-৫ দিন ক্লাস থাকে, ২-১ টা homework থাকে। সেমিস্টারের শেষের দিকে টার্ম পেপার, প্রেজেন্টেশনের প্রেসার থাকেই। ম্যাথ কোর্সগুলি ছাড়া অন্য বেশিরভাগ কোর্সই এত এডভান্স লেভেলের যে এইগুলার হোমওয়ার্ক এর সল্যুশন বেশিরভাগ সময়ই chegg, quora তে পাওয়া যায়না। বেশ বুঝে বুঝে অনলাইন লেকচার, বই ঘেঁটে সলভ করতে হয়। বেশিরভাগ ইউনিভার্সিটিতে ৯০% এ A grade হওয়ায় সবগুলি assignment এই ভালো করতে হয়, নাহলে ভালো গ্রেড রাখা সম্ভব না। প্লাস, সবচেয়ে বড় ঝামেলা হলো, Assistantship ধরে রাখতে হলে একটা নির্দিষ্ট CGPA মেইন্টেন করতে হয়, নাহলে assistantship থাকবে না। So, রেজাল্ট খুব খারাপ করারও অপশন নাই। এর বাইরেও অনেক পিএইচডি স্টুডেন্টদেরই তার রিসার্চ রিলেটেড স্পেসিফাইড কোর্স, ট্রেনিং,...