Posts

Showing posts from December, 2024

লিসেনিং সেকশনে স্কিল বাড়াতে যা করণীয়

  ধরে নিলাম আপনার লিসেনিং স্কিল জিরো।একদম শুরু থেকে শুরু করতে হবে। সমস্যা কি জানেন? আমাদের স্কুল কলেজ ভার্সিটি লাইফে কেউ কোন দিন বলে নাই লিসেনিং একটা স্কিল।এটা গেইন করা উচিত।এটা গেইন করতে পারলে জীবনে অনেক কিছু গেইন হয় এই সাধারণ ধারণাটা কেউ দেয় নাই। লিসেনিং টেস্ট শুরুর আগে নিজের স্কিল ডেভেলপমেন্ট করাটা জরুরী।আর এ জন্য প্রচুর লিসেনিং শুনতে হয়।ধরুণ আপনি বাসে করে কোথাও যাচ্ছেন।কানে হেড ফোন লাগিয়ে রাখুন।শুনতে থাকুন।কি শুনবেন?? ইংরেজি যে কোন স্পিচ শুনুন।কিছু গুরুত্বপূর্ণ লিংক দিয়ে দিচ্ছি।এগুলো মন দিয়ে শুনুন। 1- https://youtube.com/teded 2- https://youtube.com/c/bbclearningenglish 3- https://youtube.com/c/LearnEnglishWithTVSeries 4- https://youtube.com/c/mmmEnglish_Emma 5- https://youtube.com/c/EnglishwithLucy ধরুন রাতে ঘুমাতে যাচ্ছেন। অযথা ফেবুতে স্ক্রল না করে এই চ্যানেলগুলো থেকে বিভিন্ন লেসন দেখুন,শুনুন।কিছুটা দিন এভাবে চলতে পারলে দেখবেন আপনার স্কিল অনেকটা বেড়ে গিয়েছে। তবে হ্যাঁ যাদের লিসেনিং ধরতে কষ্ট হয় তাদের উচিত ইংরেজি সাউন্ড শোনা। বিবিসি খুব সুন্দর একটা প্লে লিস্ট করেছে।এই প্লে লিস...